• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই ম্যারা পিঠায় পুরও আছে

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » এই ম্যারা পিঠায় পুরও আছে

ম্যারা পিঠায় পুর ভরে নিলেই তা স্বাদে হয়ে উঠবে অনন্য। রেসিপি দিয়েছেন মনিরা মোস্তফা।

পুর দেওয়া ম্যারা পিঠা

ছবি : কবির হোসেন

উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।

পুরের জন্য: মুরগির কিমা আধা কাপ, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সবজি মিহি কুচি ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা চা–চামচ, জিরাগুঁড়া আধা টেবিল চামচ।

প্রণালি: প্রথমে চালের গুঁড়া সামান্য ভেজে নিন। এবার ভাজা চালের গুঁড়ায় গরম পানি ও লবণ মিশিয়ে সেদ্ধ আটার মতো মণ্ড তৈরি করে নিন। মণ্ড থেকে লম্বাকৃতি ম্যারা পিঠার আকার দিয়ে ভাপে সেদ্ধ করুন। এদিকে পুরের সব উপকরণ আলাদা করে চুলায় বসিয়ে একটু ভেজে রান্না করে নিন। একটু ঠান্ডা হয়ে এলে পিঠার মাঝখানে চিরে নিন। এবার চিরে নেওয়া জায়গায় পুর চেপে বসিয়ে পরিবেশন করুন।

সোর্স : প্রথম আলো

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: মনিরা মোস্তফা
Previous Post:সবজি দিয়ে পাতুরির রেসিপি
Next Post:দুটি খাবারের উৎসব চলছে রাজধানীতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑