• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজি দিয়ে পাতুরির রেসিপি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » সবজি দিয়ে পাতুরির রেসিপি

সবজি দিয়েই হতে পারে পাতুরি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

পাঁচমিশালি সবজি পাতুরি

পাঁচমিশালি সবজি পাতুরি

উপকরণ: পাঁচমিশালি সবজি (ফুলকপি, গাজর, বরবটি, শিম, বেগুন) ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ, কলাপাতা বড় ১টি।

প্রণালি: সবজিগুলো একই আকারে কেটে ধুয়ে গরম পানিতে ৫ মিনিট রেখে পানি ঝরিয়ে রাখুন। কলাপাতা কয়েক টুকরা করে কেটে ভালো করে ধুয়ে মুছে নিন। এবার একটি পাত্রে সব উপকরণ ভালো করে মাখিয়ে ১০ মিনিট রাখুন। এরপর এক টুকরা কলাপাতায় কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন। গরম তাওয়ায় ৮-১০ মিনিট সেঁকে নামিয়ে নিন।

সোর্স : দৈনিক প্রথম আলো

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: অসিত কর্মকার
Previous Post:কাচকি মাছের পাতুরি রাঁধবেন? জেনে নিন রেসিপি
Next Post:এই ম্যারা পিঠায় পুরও আছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑