• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাহির হলেম আমি আপন ভিতর হতে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাহির হলেম আমি আপন ভিতর হতে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাহির হলেম আমি আপন ভিতর হতে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   বাহির হলেম আমি আপন ভিতর হতে,
                 নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।।
             আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে
                     মাটির আঁচল ভ’রে ভ’রে–
             ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।।
                 কোথা তুই     প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি–
                      বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।
             আমার   একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে
                          তোমার গানের তরে–
             কবে   বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।।

রাগ: খাম্বাজ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

বাহির হলেম আমি আপন ভিতর হতে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ইচ্ছে ইচ্ছে সেই তো ভাঙছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই তো ভরা হল ফুলে ফুলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑