• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজ ভোলাবার কে গো তোরা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কাজ ভোলাবার কে গো তোরা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাজ ভোলাবার কে গো তোরা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাজ ভোলাবার কে গো তোরা !
রঙিন সাজে কে যে পাঠায়
কোন্‌ সে ভুবন-মনো-চোরা !
কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে,
হাসির ধারায় ডুবিয়ে তারে
ঝরাও রসের সুধা-ঝোরা !
স্বপন-তরীর তোরা নেয়ে
লাগল প্রাণে নেশার হাওয়া,
পাগ্‌লা পরান চলে গেয়ে।
কোন্‌ উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা ।

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1331
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এতদিন পরে মোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাঁধন কেন ভূষণ-বেশে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑