এতদিন পরে মোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এতদিন পরে মোরে
আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে।
সাবধানীদের পিছে পিছে
দিন কেটেছে কেবল মিছে,
ওদের বাঁধা পথের বাঁধন হতে টেনে নিলে আপন ক’রে ।।
রাগ: ভৈরবী
রচনাকাল (বঙ্গাব্দ): 1331
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
Leave a Reply