• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাঙা দেউলের দেবতা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভাঙা দেউলের দেবতা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভাঙা দেউলের দেবতা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                    ভাঙা দেউলের দেবতা,
          তব বন্দনা রচিতে, ছিন্না বীণার তন্ত্রী বিরতা ।
          সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা ।
          তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা ।।
                    তব জনহীন ভবনে
          থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে ।
          যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,
          সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে ।।
                    পূজাহীন তব পূজারি
          কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি ।
          গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি
          ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি ।
                    ভাঙা দেউলের দেবতা,
          কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা ।
          কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা—
          শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা ।।

রাগ: পূরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার চলিনু তবে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অভয় দাও তো বলি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑