• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার চলিনু তবে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার চলিনু তবে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার চলিনু তবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                       এবার চলিনু তবে ।।
             সময় হয়েছে নিকট, এখন   বাঁধন ছিঁড়িতে হবে।
             উচ্ছল জল করে ছলছল,
             জাগিয়া উঠেছে কলকোলাহল,
             তরণীপতাকা চলচঞ্চল   কাঁপিছে অধীর রবে।
             সময় হয়েছে নিকট, এখন  বাঁধন ছিঁড়িতে হবে ।।
             আমি নিষ্ঠুর কঠিন কঠোর,   নির্মম আমি আজি।
             আর নাই দেরি, ভৈরবভেরী   বাহিরে উঠেছে বাজি।
             তুমি ঘুমাইছ নিমীলনয়নে,
             কাঁপিয়া উঠিছ বিরহস্বপনে,
             প্রভাতে জাগিয়া শূন্য শয়নে   কাঁদিয়া চাহিয়া রবে।
             সময় হয়েছে নিকট, এখন  বাঁধন ছিঁড়িতে হবে ।।
             অরুণ তোমার তরুণ অধর   করুণ তোমার আঁখি—
             অমিয়রচন সোহাগবচন   অনেক রয়েছে বাকি।
             পাখি উড়ে যাবে সাগরের পার,
             সুখময় নীড় পড়ে রবে তার,
             মহাকাশ হতে ওই বারে-বার   আমারে ডাকিছে সবে।
             সময় হয়েছে নিকট, এখন   বাঁধন ছিঁড়িতে হবে।।
             বিশ্বজগৎ আমারে মাগিলে   কে মোর আত্মপর।
             আমার বিধাতা আমাতে জাগিলে   কোথায় আমার ঘর ।
             কিসেরই বা সুখ, ক’ দিনের প্রাণ।
             ওই উঠিয়াছে সংগ্রামগান,
             অমর মরণ রক্তচরণ   নাচিছে সগৌরবে।
             সময় হয়েছে নিকট, এখন   বাঁধন ছিঁড়িতে হবে ।।

রাগ: বিভাস
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: ইচ্ছামতী নদীবক্ষে

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে আসি কহিল প্রিয়ে মুখ তুলে চাও (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভাঙা দেউলের দেবতা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑