• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি পড়িতেছ হেসে     তরঙ্গের মতো এসে
                          হৃদয়ে আমার।
            যৌবনসমুদ্রমাঝে    কোন্‌ পূর্ণিমায় আজি
                        এসেছে জোয়ার।
            উচ্ছল পাগল নীরে     তালে তালে ফিরে ফিরে
                এ মোর নির্জন তীরে  কী খেলা তোমার !
            মোর সর্ব বক্ষ জুড়ে    কত নৃত্যে কত সুরে
                এস কাছে যাও দূরে   শতলক্ষবার।।
            কুসুমের মতো শ্বসি   পড়িতেছ খসি খসি
                       মোর বক্ষ-’পরে
            গোপন শিহিরছলে    বিন্দু বিন্দু অশ্রুজলে
                    প্রাণ সিক্ত ক’রে ।
            নিঃশব্দ সৌরভরাশি    পরানে পশিছে আসি
                সুখস্বপ্ন পরকাশি   নিভৃত অন্তরে।
            পরশপুলকে ভোর   চোখে আসে ঘুমঘোর,
                তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।

রাগ: কাফি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ চৈত্র, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি এনেছে তাঁহারি আশির্বাদ (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑