• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা
পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা।।
কণ্ঠে পরি অশ্রুজল ভরিল নয়নে,
বক্ষে লয়ে চুমিনু তার স্নিগ্ধ বয়নে।।
কহিনু তারে, ‘অন্ধকারে দাঁড়ায়ে রমণী,
কী ধন তুমি করিছ দান না জানো আপনি।
পুষ্পসম অন্ধ তুমি অন্ধ বালিকা,
দেখ নি নিজে মোহন কী যে তোমার মালিকা।’

রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ বৈশাখ, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ ফেব্রুয়ারি, ১৮৯৬
রচনাস্থান: কলিকাতা

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:থাকতে আর তো পারলি নে মা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑