• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেতে যদি হয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যেতে যদি হয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে যদি হয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              যেতে যদি হয় হবে–
              যাব, যাব, যাব তবে ॥
লেগেছিল কত ভালো   এই-যে আঁধার আলো–
     খেলা করে সাদা কালো উদার নভে।
গেল দিন ধরা-মাঝে   কত ভাবে, কত কাজে,
     সুখে দুখে কভু লাজে, কভু গরবে ॥
          প্রাণপণে কত দিন   শুধেছি কঠিন ঋণ,
              কখনো বা উদাসীন ভুলেছি সবে।
কভু ক’রে গেনু খেলা,   স্রোতে ভাসাইনু ভেলা,
     আনমনে কত বেলা কাটানু ভবে ॥
          জীবন হয় নি ফাঁকি,   ফলে ফুলে ছিল ঢাকি,
              যদি কিছু রহে বাকি কে তাহা লবে!
দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে
     যাব চলে হাসিমুখে– যাব নীরবে ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

যেতে যদি হয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মরণসাগরপারে তোমরা অমর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথের শেষ কোথায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑