• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরণসাগরপারে তোমরা অমর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মরণসাগরপারে তোমরা অমর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মরণসাগরপারে তোমরা অমর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     মরণসাগরপারে তোমরা অমর,
              তোমাদের স্মরি।
     নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর,
              তোমাদের স্মরি ॥
সংসারে জ্বেলে গেলে যে নব আলোক
     জয় হোক, জয় হোক, তারি জয় হোক–
              তোমাদের স্মরি ॥
          বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা,
              তোমাদের স্মরি।
          সত্যের বরমালে সাজালে বসুধা,
              তোমাদের স্মরি।
রেখে গেলে বাণী সে যে অভয় অশোক,
     জয় হোক, জয় হোক, তারি জয় হোক–
              তোমাদের স্মরি ॥

রাগ: বিভাস-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মরণসাগরপারে তোমরা অমর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুঃখ যে তোর নয় রে চিরন্তন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যেতে যদি হয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑