• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার এল বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁধার এল বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার এল বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আঁধার এলে ব’লে
     তাই তো ঘরে উঠল আলো জ্বলে ॥
              ভুলেছিলেম দিনে,   রাতে নিলেম চিনে–
          জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে ॥
     ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে।
                   যখন সকল শব্দ   হয়েছে নিস্তব্ধ
              বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ॥

রাগ: ছায়ানট-বাহার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার যাবার বেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিন যদি হল অবসান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑