• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার যাবার বেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার যাবার বেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যাবার বেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আমার       যাবার বেলাতে
          সবাই        জয়ধ্বনি কর্‌।
              ভোরের আকাশ রাঙা হল রে,
          আমার           পথ হল সুন্দর ॥
কী নিয়ে বা যাব সেথা   ওগো তোরা ভাবিস নে তা,
              শূন্য হাতেই চলব বহিয়ে
          আমার       ব্যাকুল অন্তর ॥
              মালা প’রে যাব মিলনবেশে,
          আমার       পথিকসজ্জা নয়।
              বাধা বিপদ আছে মাঝের দেশে,
          মনে          রাখি নে সেই ভয়।
যাত্রা যখন হবে সারা   উঠবে জ্বলে সন্ধ্যাতারা,
              পূরবীতে করুণ বাঁশরি
          দ্বারে    বাজবে মধুর স্বর ॥

রাগ: রামকেলী-কালাংড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আঁধার এল বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑