• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার প্রাণের মানুষ আছে প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার প্রাণের মানুষ আছে প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার প্রাণের মানুষ আছে প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার       প্রাণের মানুষ আছে প্রাণে
              তাই হেরি তায় সকল খানে॥
আছে সে    নয়নতারায় আলোকধারায়,    তাই না হারায়–
ওগো         তাই দেখি তায় যেথায় সেথায়
              তাকাই আমি যে দিক-পানে॥
আমি          তার মুখের কথা শুনব ব’লে গেলাম কোথা,
              শোনা    হল না, হল না–
আজ         ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি         তাহার বাণী আপন গানে॥
কে তোরা   খুঁজিস তারে  কাঙাল-বেশে  দ্বারে দ্বারে,
              দেখা    মেলে না মেলে না,–
ও তোরা    আয় রে ধেয়ে  দেখ্‌ রে চেয়ে  আমার বুকে —
ওরে         দেখ্‌ রে আমার দুই নয়ানে॥    

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে যে মনের মানুষ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার মন যখন জাগলি না রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑