• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে।
          জমল ধুলা প্রাণের বীণার তারে তারে সুন্দর হে ॥
নাই যে কুসুম, মালা গাঁথব কিসে!   কান্নার গান বীণায় এনেছি যে,
          দূর হতে তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে ॥
          দিনের পরে দিন কেটে যায় সুন্দর হে।
          মরে হৃদয় কোন্‌ পিপাসায় সুন্দর হে।
শূন্য ঘাটে আমি কী-যে করি–          রঙিন পালে কবে আসবে তরী,
          পাড়ি দেব কবে সুধারসের পারাবারে সুন্দর হে ॥

রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওহে সুন্দর মরি মরি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি সুন্দর যৌবনঘন রসময় তব মূর্তি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑