• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওহে সুন্দর মরি মরি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওহে সুন্দর মরি মরি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওহে সুন্দর মরি মরি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওহে         সুন্দর, মরি মরি,
তোমায়     কী দিয়ে বরণ করি ॥
তব          ফাল্গুন যেন আসে
আজি        মোর পরানের পাশে,
দেয়          সুধারসধারে-ধারে
মম           অঞ্জলি ভরি ভরি ॥
মধু          সমীর দিগঞ্চলে
আনে        পুলকপূজাঞ্জলি–
মম           হৃদয়ের পথতলে
যেন          চঞ্চল আসে চলি।
মম           মনের বনের শাখে
যেন          নিখিল কোকিল ডাকে,
যেন          মঞ্জরীদীপশিখা
নীল          অম্বরে রাখে ধরি ॥

রাগ: বাহার-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওহে সুন্দর মরি মরি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ডাকিল মোরে জাগার সাথি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑