• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা,
               হে বন্ধু আমার,
সে পুণ্যতীর্থের যিনি জাগ্রত দেবতা
               তাঁরে নমস্কার ॥
বিশ্বলোক নিত্য যাঁর শাশ্বত শাসনে
মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে,
আবর্জনা দূরে যায় জরাজীর্ণতার,
               তাঁরে নমস্কার ॥
যুগান্তের বহ্নিস্নানে যুগান্তরদিন
নির্মল করেন যিনি, করেন নবীন,
ক্ষয়শেষে পরিপূর্ণ করেন সংসার,
               তাঁরে নমস্কার।
পথযাত্রী জীবনের দুঃখে সুখে ভরি
অজানা উদ্দেশ-পানে চলে কালতরী,
ক্লান্তি তার দূর করি করিছেন পার,
               তাঁরে নমস্কার ॥

রাগ: পরজ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ মাঘ, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): জানুয়ারি, ১৯৩৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অহেতুক কৌতুক – হাসান রহমান
Next Post:মিনি কুকিজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑