• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অহেতুক কৌতুক – হাসান রহমান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » অহেতুক কৌতুক – হাসান রহমান

গত খেলা শেষে ফেসবুক, এসএমএস ও মুখে মুখে মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেখান থেকে বাছাই করা কিছু প্রতিক্রিয়া ছাপা হলো। প্রতিক্রিয়াদানকারী সবার নাম মনে করার চেষ্টা করেও মনে করতে না পারায় কারও নাম উল্লেখ করা গেল না। এ জন্য দুঃখিত।

 বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারল, এর জন্য দায়ী কে?
—কলম্বাস, কারণ সে ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিল।
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কেমন দেখলেন?
—আমি তো খেলা দেখিনি, যত দূর মনে পড়ে খেলার একটা হাইলাইটস দেখেছি।
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় দর্শক হিসেবে আপনার সাফল্য কী ছিল?
—গ্যালারির ভেতর ১৫০ টাকার বার্গার খেলা শেষে ২০ টাকায় কিনতে পারা।
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় বাংলাদেশের ইনিংস শেষে আপনার কী মনে হয়েছিল?
—এ দেশ থেকে কি ঝড়-বৃষ্টি একেবারে উধাও হয়ে গেল!
 ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে মাত্র ৫৮ রানে আটকে দিল, এতে আপনার প্রতিক্রিয়া?
—প্রতিক্রিয়ার কী আছে, আমরাও তো ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানের বেশি করতে দিইনি।
 ১০ টাকার বাদাম কিনে খেলা দেখতে বসেছিলাম। এখনো ৩ টাকার মতো বাদাম আছে, এর মধ্যে খেলা শেষ। এখন কী করব?
—কেউ আছেন? ৩ টাকার বাদাম বিক্রি হবে।
 ৫৮ রানকে ১০ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিলে গড়ে মাথাপিছু কত রান পড়বে?
—১০ জনের মধ্যে ভাগ করা যাবে না। কারণ, জুনায়েদ একাই করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান!
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলায় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যর্থতা কী?
—আবদুর রাজ্জাক। এই একটা ব্যাটসম্যানকে ওরা আউট করতে পারেনি।
 আইসিসির প্রতি একজন বাংলাদেশি দর্শক হিসেবে আপনার কোনো পরামর্শ!
—ওয়ানডে ক্রিকেটেও ইনিংস ডিক্লেয়ার করে আবার খেলা শুরু করার ব্যবস্থা রাখা উচিত।
সংগ্রহ: হাসান রহমান

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৭, ২০১১

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:ক্রিকেটামৃত – আলিয়া রিফাত
Next Post:হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑