• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে জনিত তুমি ডাকিবে আমারে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কে জনিত তুমি ডাকিবে আমারে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে জনিত তুমি ডাকিবে আমারে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

           কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
           সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন। 
           ( ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়–
                      মোহঘোরে– মহামোহে। )
           আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
           কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন। 
           ( জানি নে, জানি নে হে, আমি স্বপনে–
           আমার এমন ভাগ্য হবে আমি জানি নে, জানি নে হে। )
           জানি না কখন্‌ করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
           দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন। 
           ( আমার হৃদয়গগন পূরিল তোমার চরণকিরণে–
                                      তোমার করুণা-অরুণে। ) 
           তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে–
           হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন। 
           ( যত বাঁধ ছিল যেখানে, ভেঙে গেল, ভেসে গেল হে। )
           সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা–
           আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন। 
           ( তোমার চরণে গিয়ে লাগিবে আমার জীবনতরণী–
                      অভয়চরণে গিয়ে লাগিবে। )

রাগ: দেশ-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

.

কে জানিত তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন ॥
আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন ॥
জানি না কখন করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
দেখিতে দেখিতে কিরণে পুরিল আমার হৃদয়গগন ॥
তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে,
হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন ॥
সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা–
আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন ॥

রাগ: দেশ-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899
স্বরলিপিকার: সাহানা দেবী

কে জনিত তুমি ডাকিবে আমারে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যে-কেহ মোরে দিয়েছ সুখ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জীবনে আমার যত আনন্দ পেয়েছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑