• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে-কেহ মোরে দিয়েছ সুখ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে-কেহ মোরে দিয়েছ সুখ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে-কেহ মোরে দিয়েছ সুখ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়,
                   সবারে আমি নমি।
যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়,
                   সবারে আমি নমি ॥
যে কেহ মোরে বেসেছ ভালো       জ্বেলেছ ঘরে তাঁহারি আলো,
          তাঁহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়,
                   সবারে আমি নমি ॥
  যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে,
                   সবারে আমি নমি।
  যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে,
                   সবারে আমি নমি।
জানি বা আমি নাহি বা জানি,   মানি বা আমি নাহি বা মানি,
          নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়,
                   সবারে আমি নমি ॥

রাগ: কাফি
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ জ্যৈষ্ঠ, ১৩১১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1904
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

যে-কেহ মোরে দিয়েছ সুখ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
Next Post:কে জনিত তুমি ডাকিবে আমারে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑