• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওই      আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব।
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।
              কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,
         চিরজনম এমন করে ভুলিয়ো নাকো,
                   অসম্মানে আনো টেনে পায়ে তব।
              তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥
আমি তোমার যাত্রীদলের রব পিছে,
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।
প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,
আমি কিছুই চাইব না তো রইব চেয়ে;
                   সবার শেষে বাকি যা রয় তাহাই লব।
             তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

রাগ: বাউল
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ পৌষ, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑