• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
          সেইখানে যে চরণ তোমার রাজে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
যখন তোমায় প্রণাম করি আমি,    প্রণাম আমার কোন্‌খানে যায় থামি,
      তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
          সেথায় আমার প্রণাম নামে না যে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
      অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের
          রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
ধনে মানে যেথায় আছে ভরি    সেথায় তোমার সঙ্গ আশা করি,
      সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
          সেথায় আমার হৃদয় নামে না যে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
  •  
  •  
  •  
  •  
  •  
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ মণিহার আমায় নাহি সাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑