• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
     হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত         ধায় দশ দিশে পাগলের মতো,
     স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ–
     নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জীবনবিস্তার–
     কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,    তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
     যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর      লোকলোকান্তরে যুগযুগান্তর–
     তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে ॥

রাগ: যোগিয়া-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

.

নয়ন তোমারে পায় না দেখিতে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।  ( নয়নের নয়ন ! )
      হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে।  ( হৃদয়বিহারী ! )
      বাসনার বশে মন অবিরত  ধায় দশ দিশে পাগলের মতো,
      স্থির-আঁখি তুমি মরমে সতত  জাগিছ শয়নে স্বপনে। 
    ( তোমার বিরাম নাই,  তুমি অবিরাম জাগিছ শয়নে স্বপনে।
      তোমার নিমেষ নাই,  তুমি অনিমেষ জাগিছ শয়নে স্বপনে। )
      সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার, আছে তব স্নেহ–
      নিরাশ্রয় জন পথ যার গেহ  সেও আছে তব ভবনে। 
    ( যে পথের ভিখারি সেও আছে তব ভবনে।
      যার কেহ কোথাও নেই  সেও আছে তব ভবনে। ) 
      তুমি ছাড়া কেহ সাথি নাই আর,  সমুখে অনন্ত জীবনবিস্তার–
      কালপারাবার করিতেছ পার  কেহ নাহি জানে কেমনে। 
    ( তরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।
      জীবনতরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে। ) 
      জানি শুধু তুমি আছ তাই আছি,  তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
      যত পাই তোমায় আরো তত যাচি– যত জানি তত জানি নে।
    ( জেনে শেষ মেলে না–মন হার মানে হে। )
      জানি আমি তোমায় পাব নিরন্তর  লোক-লোকান্তরে যুগ-যুগান্তর–
      তুমি আর আমি মাঝে কেহ নাই,  কোনো বাধা নাই ভুবনে। 
    ( তোমার আমার মাঝে কোনো বাধা নাই ভুবনে। )

রাগ: যোগিয়া-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সকল ভয়ের ভয় যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑