• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকল ভয়ের ভয় যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সকল ভয়ের ভয় যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকল ভয়ের ভয় যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে।
প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্‌ কালে সে ছাড়বে।
নাহয় গেল সবই ভেসে    রইবে তো সেই সর্বনেশে,
যে লাভ সকল ক্ষতির শেষে    সে লাভ কেবল বাড়বে।
সুখ নিয়ে, ভাই, ভয়ে থাকি,  আছে আছে দেয় সে ফাঁকি,
দুঃখে যে সুখ থাকে বাকি কেই বা সে সুখ নাড়বে?
যে পড়েছে পড়ার শেষে    ঠাঁই পেয়েছে তলায় এসে,
ভয় মিটেছে বেঁচেছে সে–  তারে কে আর পাড়বে।

রাগ: বেহাগ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

সকল ভয়ের ভয় যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑