• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে!
          কেমনে জীবন কাটে চির-অন্ধকারে ॥
মহান জগতে থাকি       বিস্ময়বিহীন আঁখি,
          বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে ॥
যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক,
          তুমি কেন নিভায়েছ আত্মার আলোক?
তাঁহার আহ্বানরবে       আনন্দে চলিছে সবে,
          তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?।

রাগ: ভৈরবী
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑