• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়–
        আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায় ॥
তবু তো আমার কাছে           নব রবি উদিয়াছে,
        তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায় ॥
        বহিছে বিমল উষা তোমার আশিসবাণী,
        তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি।
রেখেছ জগতপুরে,              মোরে তো ফেল নি দূরে,
        অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায় ॥

রাগ: ললিত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমা-হীন কাটে দিবস হে প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑