• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাঝে মাঝে তব দেখা পাই (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মাঝে মাঝে তব দেখা পাই (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

           মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
           কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
              ( মোহমেঘে  তোমারে দেখিতে দেয় না।
                  অন্ধ করে রাখে,  তোমারে দেখিতে দেয় না। )
           ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে 
      ওহে  ‘হারাই হারাই’ সদা ভয় হয়,  হারাইয়া ফেলি চকিতে।
              ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
                  হৃদয় না জুড়াতে হারাইয়া  ফেলি চকিতে। ) 
           কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
      ওহে  এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
              ( আমার সাধ্য কিবা তোমারে–
                  দয়া না করিলে কে পারে–
              তুমি আপনি না এলে কে পারে  হৃদয়ে রাখিতে। ) 
           আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
      ওহে  তুমি যদি বলো এখনি করিব বিষয়  -বাসনা বিসর্জন। 
              ( দিব শ্রীচরণে বিষয়–  দিব অকাতরে বিষয়–
                     দিব তোমার লাগি বিষয়  -বাসনা বিসর্জন। )

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১

.

মাঝে মাঝে তব দেখা পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?।
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ॥
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন ॥

রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার কথা হেথা কেহ তো বলে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Comments

  1. Pio Modak

    June 3, 2026 at 2:08 am

    অনেক সুন্দর

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑