• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত।
বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে,
চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ॥
সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি,
দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ॥
জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা,
মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ॥
লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি–
হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ॥

রাগ: কাফি-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি আমাদের পিতা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মাঝে মাঝে তব দেখা পাই (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑