যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর
তবে দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর ॥
ওহে অপাপপুরুষ, দীনহীন আমি এসেছি পাপের কূলে–
প্রভু, দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া করে লও তুলে
আমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায়ে মরি–
প্রভু, দয়া কোরো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি ॥
রাগ: কীর্তন
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: প্রতিভা দেবী
Leave a Reply