• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়
পরিপূর্ণ জ্ঞানময়
কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে?।
রয়েছি বসি দীর্ঘনিশি
চাহিয়া উদয়দিশি
ঊর্ধ্বমুখে করপুটে–
নবসুখ-নবপ্রাণ-নবদিবা-আশে ॥
কী দেখিব, কী জানিব,
না জানি সে কী আনন্দ–
নূতন আলোক আপন মনোমাঝে।
সে আলোকে মহাসুখে
আপন আলয়মুখে
চলে যাব গান গাহি–
কে রহিবে আর দূর পরবাসে ॥

রাগ: শুক্ল বিলাবল
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1301
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ পথ গেছে কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑