• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।
তব প্রেম লাগি  দিবানিশি জাগি  ব্যাকুলহৃদয় ॥
তব প্রেমে কুসুম হাসে,তব প্রেমে চাঁদ বিকাশে,
          প্রেমহাসি তব উষা নব নব,
          প্রেমে-নিমগন নিখিল নীরব,
তব প্রেম-তরে ফিরে হা হা ক’রে উদাসী মলয়।
     আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,
     ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।
জলে স্থলে     গগনতলে     তব সুধাবাণী সতত উথলে–
          শুনিয়া পরান শান্তি না মানে,
          ছুটে যেতে চায় অনন্তেরই পানে,
আকুল হৃদয়    খোঁজে বিশ্বময়  ও প্রেম-আলয় ॥

রাগ: কাফি-কানাড়া
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই শুনি যেন চরণধ্বনি রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দাও হে আমার ভয় ভেঙে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑