ওই শুনি যেন চরণধ্বনি রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ওই শুনি যেন চরণধ্বনি রে,
শুনি আপন-মনে।
বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥
পাবার আগে কিসের আভাস পাই,
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,
মালার গন্ধ এল যারে জানি স্বপনে ॥
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই-যে–
তার চলার পথের কাছে ওই-যে।
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে ॥
রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

Leave a Reply