• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হবে জয় হবে জয় হবে জয় রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হবে জয় হবে জয় হবে জয় রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হবে জয় হবে জয় হবে জয় রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      হবে জয়, হবে জয়,হবে জয় রে
          ওহে বীর, হে নির্ভয়।
জয়ী প্রাণ, চিরপ্রাণ,    জয়ী রে আনন্দগান,  
জয়ী প্রেম, জয়ী ক্ষেম,    জয়ী জ্যোতির্ময় রে॥
      এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে,
          ওহে বীর, হে নির্ভয়।
ছাড়ো ঘুম, মেলো চোখ,    অবসাদ দূর হোক,
আশার অরুণালোক    হোক অভ্যুদয় রে॥

রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

হবে জয় হবে জয় হবে জয় রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জয় হোক জয় হোক নব অরুণোদয় (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑