• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়,   তোমারি হউক জয়।
তিমিরবিদার উদার অভ্যুদয়,   তোমারি হউক জয় ॥
          হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে
          নবীন আশার খড়্গ তোমার হাতে–
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে,   বন্ধন হোক ক্ষয় ॥
এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারি হউক জয়।
এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারি হউক জয়।
          প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
       দুঃখের পথে তোমারি তূর্য বাজে–
অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে,   মৃত্যুর হোক লয় ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: এলাহাবাদ
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ডুবি অমৃতপাথারে যাই ভুলে চরাচর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হবে জয় হবে জয় হবে জয় রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑