• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যারা কাছে আছে তারা কাছে থাক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যারা কাছে আছে তারা কাছে থাক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যারা কাছে আছে তারা কাছে থাক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     যারা কাছে আছে তারা কাছে থাক্‌, তারা তো পারে না জানিতে–
     তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে ॥
যারা কথা বলে তাহারা বলুক,   আমি করিব না কারেও বিমুখ–
     তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।
     নীরবে নিয়ত রয়েছে আমার নীরব হৃদয়খানিতে ॥
তোমার লাগিয়া কারেও, হে প্রভু,   পথ ছেড়ে দিতে বলিব না, কভু,
     যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে–
     সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে।
সবার সহিতে তোমার বাঁধন   হেরি যেন সদা এ মোর সাধন–
     সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে।
          সবার মিলনে তোমার মিলন
                   জাগিবে হৃদয়খানিতে ॥

রাগ: মিশ্র সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩০৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

যারা কাছে আছে তারা কাছে থাক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑