• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে
                   আজি এ মঙ্গলপ্রভাতে ॥
উদয়গিরি হতে উচ্চে কহো মোরে:  তিমির লয় হল দীপ্তিসাগরে–
স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে
                   সতেজ উন্নত শোভাতে ॥
বাহির করো তব পথের মাঝে,   বরণ করো মোরে তোমার কাজে।
নিবিড় আবরণ করো বিমোচন,  মুক্ত করো সব তুচ্ছ শোচন,
ধৌত করো মম মুগ্ধ লোচন তোমার উজ্জ্বল শুভ্ররোচন
                   নবীন নির্মল বিভাতে ॥

রাগ: ভৈরবী-কালাংড়া
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সবার মাঝারে তোমারে স্বীকার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যারা কাছে আছে তারা কাছে থাক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑