• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আকাশ জুড়ে শুনিনু ওই বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে   তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,   কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে– আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়   তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোয় জয় গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে ॥

রাগ: বেহাগ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শেষ কোরো না শুরুতে খেলা না ভেঙ্গ না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑