• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই   তখন যাহা পাই
              সে যে আমি হারাই বারে বারে ॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না সে আর ॥
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার লুটায় ধরণীতে।
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে,  তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন–
মুকুটে তাঁর পরেন সে রতন ॥

রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ পৌষ, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ জানুয়ারি, ১৯১৮
রচনাস্থান: কলকাতা

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আকাশ জুড়ে শুনিনু ওই বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑