• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তার         অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ।
তার         অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ,
              ও তার   অন্ত নাই গো নাই।
তারে   মোহনমন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ,
তারে   দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ,
              ও তার   অন্ত নাই গো নাই।
আছে   কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন,
সে যে   কত রঙের রসধারায় কতই হল মগ্ন,
              ও তার   অন্ত নাই গো নাই।
কত         শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ,
কত         বসন্ত যে ঢেলেছে তায় অকারণের হর্ষ,
              ও তার   অন্ত নাই গো নাই।
সে যে   প্রাণ পেয়েছে পান করে যুগ-যুগান্তরের স্তন্য–
ভুবন   কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য,
              ও তার   অন্ত নাই গো নাই।
সে যে   সঙ্গিনী মোর, আমারে সে দিয়েছে বরমাল্য।
আমি    ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল–
              ও তার   অন্ত নাই গো নাই ॥

রাগ: বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ বৈশাখ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার আনন্দ ওই এল দ্বারে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑