• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওই      অমল হাতে   রজনী প্রাতে   আপনি জ্বালো
          এই তো আলো–  এই তো আলো ॥
এই তো প্রভাত, এই তো আকাশ,  এই তো পূজার পুষ্পবিকাশ,
          এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো–
              এই তো আলো– এই তো আলো ॥
          আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো
              এই তো আলো– এই তো আলো।
          এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,   এই তো দুখের অগ্নিমালা,
          এই তো মুক্তি, এই তো দীপ্তি,   এই তো ভালো–
              এই তো আলো– এই তো আলো ॥

রাগ: রামকেলী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল থেকে শান্তিনিকেতনের পথে
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑