• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী গাব আমি কী শুনাব আজি আনন্দধামে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কী গাব আমি কী শুনাব আজি আনন্দধামে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কী গাব আমি কী শুনাব আজি আনন্দধামে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
          পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে ॥
কেমনে বর্ণিব তোমার রচনা,   কেমনে রটিব তোমার করুণা,
          কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে ॥
          তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে–
          রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল   তোমার কিরণে সদা ঢলঢল,
          তোমার অমৃতসাগর-মাঝারে ভাসিছে অবিরামে ॥

রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

কী গাব আমি কী শুনাব আজি আনন্দধামে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সফল করো হে প্রভু আজি সভা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑