• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
     দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ॥
হেরো গো অন্তরে অরূপসুন্দরে,   নিখিল সংসারে পরমবন্ধুরে,
          এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে ॥
কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ   হউক নির্মল, হউক নিঃশেষ–
          চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে।
স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম,   পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম–
          মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে ॥

রাগ: ভৈরব
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ ডিসেম্বর, ১৯২৫
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসেছে সকলে কত আশে দেখো চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কী গাব আমি কী শুনাব আজি আনন্দধামে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑