• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে
          জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে ॥
তোমার বাণীতে সীমাহীন আশা,   চিরদিবসের প্রাণময়ী ভাষা–
     ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে ॥
          এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু,
          আনুক জীবনে নবজনমের অমল আয়ু।
জীর্ণ যা-কিছু যাহা-কিছু ক্ষীণ   নবীনের মাঝে হোক তা বিলীন–
                   ধুয়ে যাক যত পুরানো মলিন
                        নব-আলোকের স্নানে ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: রমা মজুমদার

হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑