• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥
          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
                   দিক পরানে আনি–
          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥
                   মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
                             খুলাও রুদ্ধদ্বার
                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥

.

রাগ: হাম্বীর
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1334
রচনাকাল (খৃষ্টাব্দ): 1928
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑