• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শান্ত হ রে মম চিত্ত নিরাকুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

         শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন!
          হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন ॥
শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত           শূন্যতলে উথলে জয়সঙ্গীত,
          হেরো বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন ॥
          নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ–
          নির্মল নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরা জ্বর পাপ।
চির আনন্দ, বিরাম চিরন্তন,         প্রেম নিরন্তর, জ্যোতি নিরঞ্জন–
                   শান্তি নিরাময়, কান্তি সুনন্দন,
                        সান্ত্বন অন্তবিহীন ॥

রাগ: ঝিঁঝিট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1303
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑