• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি।
সবুজ-নীলে সোনায় মিলে         যে সুধা এই ছড়িয়ে দিলে,
          জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী,
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি॥
          এমনি করে চলতে পথে ভবের কূলে
          দুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে।
সেগুলি তোর চেতনাতে           গেঁথে তুলিস দিবস-রাতে,
          দিনে দিনে আলোর মালা ভাগ্য মানি–
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি॥

রাগ: রামকেলী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি  (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শান্ত হ রে মম চিত্ত নিরাকুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑