• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই।
          রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই ॥
সকল বাসনা চিত্তে এল ফিরে,   নিবিড় আঁধার ঘনালো বাহিরে–
          প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই ॥
          অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান।
          চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান।
নীরব মন্ত্রে হৃদয়মাঝে   শান্তি শান্তি শান্তি বাজে,
          অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই ॥

রাগ: পরজ
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:একমনে তোর একতারাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑