• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একমনে তোর একতারাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একমনে তোর একতারাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একমনে তোর একতারাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একমনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা–
ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা ॥
যেখানে তোর সীমা সেথায় আনন্দে তুই থামিস এসে,
যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে।
লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে,
যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা–
একতারাতে একটি যে তার আপন-মনে সেইটি বাজা ॥

রাগ: বাহার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ মাঘ, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906
রচনাস্থান: শিলাইদহ

একমনে তোর একতারাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑