• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি জানো, ওগো অন্তর্যামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি জানো, ওগো অন্তর্যামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি জানো, ওগো অন্তর্যামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি জানো, ওগো অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি ॥
          ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
          কেবল তাদের স্রোতের ‘পরেই ভাসা–
          তবু আমার মনে আছে আশা,
                   তোমার পায়ে ঠেকবে তারা স্বামী ॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
          শুধায় সবাই হতভাগ্য ব’লে,
          “মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে।’
          জানি জানি নামবে তোমার কোলে
                   আপনি যেথায় পড়বে মাথা নামি ॥

রাগ: ইমন-পূরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ ফেব্রুয়ারি, ১৯১৪
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি জানো, ওগো অন্তর্যামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑