• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,   কতই কী চাই–
         দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥
   সে-সব চাওয়া সুখে দুখে   ভেসে বেড়ায় কেবল মুখে,
                     গভীর বুকে
      যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥
         বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে–
         ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।
একটি চাওয়া ভিতর হতে    ফুটবে তোমার ভোর-আলোতে
                     প্রাণের স্রোতে–
         অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই আলো যে যায় রে দেখা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি জানো, ওগো অন্তর্যামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑